অর্ডার করার আগে একবার পড়ে নিন। চেকআউটে যা দেখেন, এখানেও তাই লেখা।
প্রি-অর্ডার কীভাবে হয়
অগ্রিম পাওয়ার পর আমরা মালয়েশিয়ার দোকান থেকে আপনার সাইজে পণ্যটি কিনি, তারপর এয়ার কার্গোতে ঢাকায় আনি।
প্রি-অর্ডার পণ্য ড্রপ বন্ধ হওয়ার পর সাধারণত ৭ থেকে ১৫ দিনে পৌঁছায়। কাস্টমস বা ফ্লাইটের কারণে দেরি হলে আমরা জানিয়ে দেব।
রেডি স্টক পণ্য ঢাকায় আছে, ১ থেকে ২ দিনে পৌঁছায়।
অগ্রিম
অর্ডারের সময় মোট দামের ২৫% বিকাশ বা নগদে দিতে হয়, বাকি টাকা পণ্য হাতে পেয়ে।
ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অগ্রিমের সাথে দিতে হয়।
ট্রানজ্যাকশন আইডি মিলিয়ে দেখার পরেই অর্ডার কনফার্ম হয়।
ডেলিভারি চার্জ
ঢাকার ভেতরে ৳১০০, ঢাকার বাইরে ৳১৫০।
ঢাকার ভেতরে ৳৪,৫০০ বা তার বেশি অর্ডারে, ঢাকার বাইরে ৳৫,০০০ বা তার বেশি অর্ডারে ডেলিভারি ফ্রি।
এক্সপ্রেস (হ্যান্ড ক্যারি) নিলে তার চার্জ আলাদা, চেকআউটে দেখানো থাকে।
সাইজ শেষ হলে বা দাম বাড়লে
কেনার আগে সাইজ শেষ হয়ে গেলে ৪৮ ঘণ্টার মধ্যে জানাব, আর ৭২ ঘণ্টার মধ্যে ওই পণ্যের পুরো টাকা একই নম্বরে ফেরত দেব, খরচসহ। চাইলে অন্য সাইজ বা পণ্য নিতে পারেন।
দোকানে দাম ৫% পর্যন্ত বাড়লে বাড়তি টাকা আমরা দিই। এর বেশি বাড়লে আপনি ঠিক করবেন: বাড়তি টাকা দেবেন, নাকি পুরো টাকা ফেরত নেবেন।
পার্সেল না নিলে
প্রি-অর্ডার পণ্য আপনার জন্যই কেনা হয়। দরজায় পার্সেল ফিরিয়ে দিলে অগ্রিম ফেরত দেওয়া হয় না।
বারবার পার্সেল ফেরত দিলে সেই নম্বর থেকে আর অর্ডার নেওয়া হয় না।
ভুল, ত্রুটি বা নকল পণ্য
ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য পেলে হাতে পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ছবি পাঠান। সেদিনই ওই পণ্যের টাকা ফেরত দেব।
পণ্য আসল না হলে প্রমাণ দেখালে পুরো টাকা ফেরত।
কার্গোতে পার্সেল হারিয়ে গেলে কার্গো কোম্পানি নিশ্চিত করার ৭২ ঘণ্টার মধ্যে পুরো টাকা ফেরত।
সাইজ না মিললে
প্রি-অর্ডার পণ্য সাইজের কারণে ফেরত নেওয়া হয় না। প্রতিটি পণ্যের সাইজ চার্ট দেখে অর্ডার করুন, দরকার হলে আমাদের জিজ্ঞেস করুন।
সাইজ না মিললে পণ্যটি ফেরত দিয়ে রেডি স্টক থেকে কিছু নেওয়ার জন্য স্টোর ক্রেডিট পাবেন।
অভিযোগ
ইনস্টাগ্রাম @mavrin। ৭২ ঘণ্টার মধ্যে উত্তর আর সমাধান দেব।
টাকা ফেরত সবসময় যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেই নম্বরে যায়।